মুক্তিযোদ্ধা না হয়েও যারা মুক্তিযোদ্ধাদের সুবিধা নিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।
গতকাল বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার নারদিয়া সিম্পসনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফারুক-ই-আজম এ কথা বলেন। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার কার্যালয়ে তার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের আলাদা বৈঠক অনুষ্ঠিত হয়। ভুয়া মুক্তিযোদ্ধা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘মুক্তিযোদ্ধার সন্তান কোটায় কতজনের চাকরি হয়েছে, তার একটি তালিকা প্রস্তুত করা হবে।’










