বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্টজন ও ১টি প্রতিষ্ঠানকে ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের এ প্রস্তাবনা উপদেষ্টা পরিষদে অনুমোদন পায়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন, ফরিদা আক্তার ববিতা (চলচ্চিত্র ), অধ্যাপক মো. আব্দুস সাত্তার (চারুকলা), মেরিনা তাবাসসুম (স্থাপত্য), আইয়ুব বাচ্চু (সংগীত), অর্থি আহমেদ (নৃত্য), ইসলাম উদ্দিন পালাকার (নাট্যকলা), শফিক রেহমান (সাংবাদিকতা), অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার (শিক্ষা), তেজস হালদার যস (ভাস্কর্য)। প্রতিষ্ঠানটি হলো ওয়ারফেইজ (সঙ্গীতদল)।










