মন্ত্রণালয়ের হজ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলাম এক চিঠিতে এ নির্দেশ দেন। বিমান, সৌদিয়া এয়ারলাইনস ও ফ্লাইনাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাঠানো চিঠিতে হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬-এর ১৫ অনুচ্ছেদের ১৭ ও ১৮ নম্বর ক্রমিকের অনুশাসন প্রতিপালনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়।
যৌক্তিক কারণে ফ্লাইট মিস করলে হজযাত্রীদের টাকা ফেরতের নির্দেশ
দুর্ঘটনা, অসুস্থতাসহ যৌক্তিক কারণে নির্ধারিত ফ্লাইটে না যেতে পারলে সংশ্লিষ্ট হজযাত্রীদের বিমান ভাড়ার টাকা ফেরত দিতে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।










