নানা আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে রাঙ্গামাটিতে ইউপিডিএফের রজতজয়ন্তী পালিত হয়েছে। গতকাল এ আয়োজনের মধ্যে ছিল শিশু-কিশোর শোভাযাত্রা, আলোচনা সভা, দলীয় পতাকা উত্তোলন, বিভিন্ন সময় নিহত নেতাকর্মী-সমর্থকদের স্মরণ, মতবিনিময় ও চা চক্র।