মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, অনেকগুলো চক্রান্তের,
ষড়যন্ত্রের ধাপ পেরিয়ে আজকে শুভ শক্তির বিজয় অর্জিত হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা এ সব কথা বলেন তিনি।
আব্দুর রহমান বলেন, পৃথিবীর জন্ম থেকে এখন পর্যন্ত এবং অনাদিকাল পর্যন্ত
অসুরের সঙ্গে সুরের যুদ্ধ হবেই। অসুরের সঙ্গে সুরের যুদ্ধ বরাবরই ছিল, এখনো আছে, ভবিষ্যতেও
থাকবে।
এ সময় তিনি জেলার বিভিন্ন সমস্যা নিরসনের মাধ্যমে পরিকল্পিতভাবে জেলার
উন্নয়ন করার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেৃন ফরিদপুর জেলা প্রশাসক মো কামরুল আহসান
তালুকদার, ফরিদপুর পুলিশ সুপার মোর্শেদ আলম, পৌরসভার মেয়র অমিতাভ বোস, জেলা পরিষদের
প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাহীদ হোসেনসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানসহ অন্যান্য
কর্মকর্তারা।










