উত্তরা ব্যাংক পিএলসির ৪৮তম শাখা হিসেবে ‘হাটহাজারী উপশাখা’র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের এমডি ও সিইও মো. আবুল হাশেম প্রধান অতিথি হিসেবে নতুন উপশাখাটির উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উত্তরা ব্যাংকের ডিএমডি মো. রেজাউল করিম। এ সময় ব্যাংকের উপ মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (চট্টগ্রাম অঞ্চল) মো. আতিকুর রহমানসহ স্থানীয় ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।