ডেলিভারি ড্রোন নির্মাতা হিসেবে নতুন মাইলফলক অর্জন করেছে মার্কিন স্টার্টআপ জিপলাইন। প্রতিষ্ঠানটি এরই মধ্যে গ্রাহকের হাতে পৌঁছে দিয়েছে ১০ লাখ ড্রোন। সানফ্রান্সিসকোভিত্তিক এ স্টার্টআপ বেশকিছু নামি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। প্রায় ৪ হাজার ৭০০টি হাসপাতাল এবং ওয়ালমার্ট ও জিএনসির মতো বড় বড় ব্র্যান্ডের অংশীদার হিসেবে যুক্ত জিপলাইন। বর্তমানে রেস্তোরাঁ শিল্পে অংশীদারত্ব বাড়ানোর দিকে মনোযোগ প্রতিষ্ঠানটির। সিকোইয়া ক্যাপিটাল ও গুগল ভেঞ্চারের মতো বৃহৎ বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এ পর্যন্ত ৫০ কোটি ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছে জিপলাইন। প্রতিষ্ঠানটি জানায়, নিট শূন্য কার্বন নিঃসরণকারী ড্রোনগুলো চারটি মহাদেশে পৌঁছে গেছে। সেবা দিয়েছে কোটি কোটি মাইল পরিসরে। জিপলাইনের নির্বাহী প্রধান কেলার রিনাউডো ক্লিফটন বলেছেন, ‘কোম্পানির মোট সরবরাহের প্রায় ৭০ শতাংশ দুই বছরের মাঝে গ্রাহকের কাছে পৌঁছেছে। আমাদের লক্ষ্য ভবিষ্যতে একদিনেই ১০ লাখ ড্রোন সরবরাহ করা।’ সঙ্গে জানান, স্বাস্থ্যসেবা, বাণিজ্য ও খাদ্যপণ্য সরবরাহের ক্ষেত্রে ড্রোনের ব্যবহার বেশি ফলপ্রসূ হচ্ছে। এ তিনটি প্রধান বাজার এখন জিপলাইনের প্রধান লক্ষ্য। ক্লিফটন বলেন, ‘আমাদের লক্ষ্য হলো বাজারের প্রতিটি সেরা ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা।’ খবর ও ছবি সিএনবিসি
১০ লাখ ড্রোন সরবরাহের মাইলফলক ছুঁয়েছে জিপলাইন
ডেলিভারি ড্রোন নির্মাতা হিসেবে নতুন মাইলফলক অর্জন করেছে মার্কিন স্টার্টআপ জিপলাইন। প্রতিষ্ঠানটি এরই মধ্যে গ্রাহকের হাতে পৌঁছে দিয়েছে ১০ লাখ ড্রোন।










