এখন থেকে আরো সহজে কোনো ধরনের লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়া নগদের মাধ্যমে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যরা তাদের যাবতীয় ফি প্রদান করতে পারবেন। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে সম্প্রতি এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুন নুর দুলাল এতে স্বাক্ষর করেন। এ সময় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, নগদ লিমিটেডের চিফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার শেখ শাবাব আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।