তুরস্কের ইস্তানবুল বিমানবন্দরে একটি লজিস্টিকস হাব গড়ে তুলতে চায় চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা। পাশাপাশি দেশটির রাজধানী আঙ্কারার কাছে একটি ডাটা সেন্টার স্থাপনের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে আলিবাবা দেশটিতে ১০০ কোটি ডলারেরও বেশি বিনিয়োগ করবে। সংস্থাটির প্রেসিডেন্ট মাইকেল ইভান্সের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।
তুরস্কে ১০০ কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা আলিবাবার
তুরস্কের ইস্তানবুল বিমানবন্দরে একটি লজিস্টিকস হাব গড়ে তুলতে চায় চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা।










