স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এলজিইডি সদর দপ্তরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন। এ সময় এলজিইডির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। পরে প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।