চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের প্রায় ১০৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতে আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, এ সপ্তাহের তিন কার্যদিবসে ইউনিট হোটেল অ্যান্ড রিসোর্টসের মোট ১ কোটি ৩৯ লাখ ২৮ হাজার ১৫টি শেয়ার হাতবদল হয়েছে। টাকার অংকে এর পরিমাণ ১০৭ কোটি ৮৯ লাখ ৫ হাজার টাকা, যা এ সময়ে এক্সচেঞ্জটির মোট লেনদেনের ৭ দশমিক ৩১ শতাংশ।
ডিএসইতে গত মঙ্গলবার ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৭৭ টাকা ৭০ পয়সা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ৫৩ টাকা ৮০ থেকে ৮১ টাকা ৮০ পয়সায় ওঠানামা করেছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথামর্ধে (জুলাই-ডিসেম্বর) ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের আয় হয়েছে ১১৪ কোটি ১১ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৫৯ কোটি ৯৮ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ১৩৫ দশমিক ২৬ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪৫ কোটি ৩৩ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এ মুনাফা ছিল ৯ কোটি ৩৭ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৩৮৩ দশমিক ৭৮ শতাংশ। চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৭ পয়সা।










