সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) এজেন্ট আউটলেট প্রতিনিধিদের সঙ্গে প্রশাসক টিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও এসআইবিএল প্রশাসক মো. সালাহ উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের সহযোগী প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. রাশেদুল ইসলাম, হাম্মাদা আব্দুল আতি ও ড. মোহাম্মদ বজলুল করীম এবং যুগ্ম পরিচালক রওশন আক্তার। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এসআইবিএল ডিএমডি মো. নাজমুস সায়াদাত, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহী এবং এজেন্ট আউটলেটের প্রতিনিধিরা।
এসআইবিএল এজেন্ট আউটলেট প্রতিনিধিদের সঙ্গে প্রশাসক টিমের মতবিনিময়
সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) এজেন্ট আউটলেট প্রতিনিধিদের সঙ্গে প্রশাসক টিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।










