পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পাঁচজন নির্বাহী পরিচালকের (ইডি) দায়িত্বে রদবদল করা হয়েছে। তারা হলেন ড. এটিএম তারিকুজ্জামান, মো. সাইফুর রহমান, মো. আশরাফুল ইসলাম, মোহাম্মদ শফিউল আজম ও রিপন কুমার দেবনাথ। গতকাল কমিশনের সহকারী পরিচালক (প্রশাসন) নিজাম উদ্দিন স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে।

বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এটিএম তারিকুজ্জামান করপোরেট ফাইন্যান্স বিভাগ, গবেষণা ও উন্নয়ন বিভাগের দায়িত্ব পালন করবেন। লিয়েন শেষে সম্প্রতি তিনি কমিশনে যোগদান করেছেন। মো. সাইফুর রহমান দায়িত্ব পালন করবেন সুপারভিশন অ্যান্ড রেগুলেশন অব মার্কেট অ্যান্ড ইস্যুয়ার কোম্পানিজ বিভাগ, প্রজেক্ট ডিরেক্টর (সিএমডিপি-৩) ও ডেরিভেটিভস বিভাগে। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগে দায়িত্ব পালন করবেন মো. আশরাফুল ইসলাম। এছাড়া মোহাম্মদ শফিউল আজম কমিশন সচিবালয়, ইনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন ও প্রজেক্ট (ফিনটেক) বিভাগ এবং রিপন কুমার দেবনাথ ক্যাপিটাল মার্কেট রেগুলেটরি রিফর্মস অ্যান্ড কমপ্লায়েন্স ও ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগের দায়িত্ব পালন করবেন।