৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ ১ শতাংশ কমিয়ে অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের বিনিয়োগকারীরা। কোম্পানিটি সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে ১৬ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করলেও তা ১৫ শতাংশ বিতরণের অনুমোদন দিয়েছেন বিনিয়োগকারীরা। এ লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২০ এপ্রিল। গতকাল ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানিটির ২৩তম এজিএমে সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসইর মাধ্যমে এ তথ্য জানিয়েছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স।

আলোচ্য হিসাব বছরে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ২ টাকা ২৩ পয়সা। যেখানে এর আগের বছরে ইপিএস ছিল ২ টাকা ৭৫ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ শেষে প্রতিষ্ঠানটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৬৫ পয়সা।