গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাই-টেক সিটির ফেলিসিটি আইডিসিতে স্থানান্তরিত হয়েছে ন্যাশনাল ব্যাংকের ডিজাস্টার রিকভারি সাইট (ডিআরএস)। সম্প্রতি ফেলিসিটি আইডিসিতে এ সাইটের উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের আইটিডি প্রধান কাজী কামাল উদ্দিন আহমেদ, ফেলিসিটি আইডিসির হেড অব ফ্যাসিলিটি অপারেশন ফিরোজ আহমেদ, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট জোহরা খানম তারানা প্রমুখ।