বৃহস্পতিবার এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ড. সৈয়দ মোহাম্মদ এমদাদ উদ্দিন। সভায় শরিয়াহ বোর্ডের সদস্য আল্লামা ড. সায়েদ কামালুদ্দিন আবদুল্লাহ জাফরি, ড. এম মহব্বত হোসেন, অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ড. মোহাম্মদ মানজুরে ইলাহী ও মুফতি ড. ইউসূফ সুলতান উপস্থিত ছিলেন। আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

সভায় ফান্ডের ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিকের (এপ্রিল-২৬ থেকে জুন-২৬) শরিয়াহভিত্তিক কার্যক্রমগুলো পর্যালোচনাসাপেক্ষে সব শরিয়াহ কমপ্লায়েন্স রিপোর্ট অনুমোদন করা হয়। পাশাপাশি শরিয়াহভিত্তিক আইন এবং নির্দেশিকাসংক্রান্ত বিষয়গুলোও আলোচনা করা হয়।

উল্লেখ্য, শরিয়াহ ফান্ডের শরিয়াহ বিনিয়োগ নীতিমালা এরই মধ্যে দুবাইভিত্তিক শরিয়াহ ফাইন্যান্স অ্যাডভাইজরি সংস্থা আমানি অ্যাডভাইজার্স কর্তৃক স্বীকৃতি পেয়েছে। এ ফান্ডে মাসে ৫ হাজার থেকে শুরু করে নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করা যায়। এর মাধ্যমে বিনিয়োগকারীরা এক বছরে সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত ট্যাক্স রিবেটের জন্য বিনিয়োগ করতে পারেন।

পাশাপাশি ফান্ডটি নিরাপত্তা বজায় রেখে ভালো মুনাফার সুযোগ তৈরি করে দেয়ার জন্য প্রধান বিনিয়োগের খাত হিসেবে সুকুককে বিবেচনায় রাখে, যা সৌদি আরব ও মালয়েশিয়ার মতো ইসলামিক অর্থনীতির প্রধান বিনিয়োগ মাধ্যম।