ঢাকার একটি অভিজাত হোটেলে সিমেন্ট কোম্পানি বেঙ্গল সিমেন্ট আয়োজন করে পার্টনার্স মিট-২০২৩। এ আয়োজনে বেঙ্গল সিমেন্ট তাদের নতুন পণ্য বেঙ্গল সিমেন্ট পাওয়ারের মোড়ক উন্মোচন করে। এছাড়া আয়োজনে বেঙ্গল সিমেন্টের শীর্ষ ডিলারদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি, পরিচালক বিলকিস নাহার। উপস্থিত ছিলেন বেঙ্গল সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক হুমায়ূন কবির বাবলু, শামসুল আলম সুমন প্রমুখ। —বিজ্ঞপ্তি