মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্কুলের সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রীদের মধ্যে বিনামূল্যে সাইকেল বিতরণ করেছে এমটিবি ফাউন্ডেশন। ‘স্বপ্নসারথি (দ্য ড্রিম চ্যারিয়ট)’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্য নেয়া হয়েছে। সাইকেল বিতরণ অনুষ্ঠানে এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী, এমটিবি চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল হেড মোহাম্মদ ইসহাক, হোলসেল ব্যাংকিং ডিভিশন-৩-এর ডিভিশনাল হেড সৈয়দ মাহমুদ আখতার, সিডিএ এভিনিউ শাখার ব্যবস্থাপক মাইফুল আখতারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমটিবি ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্কুলের সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রীদের মধ্যে বিনামূল্যে সাইকেল বিতরণ করেছে এমটিবি ফাউন্ডেশন।









