ওয়ান ব্যাংক ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সিলভার জুবিলি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এএসএম শহীদুল্লাহ্ খান ব্যাংকের প্রধান কার্যালয় সংলগ্ন ব্যাডমিন্টন কোর্টে টুর্নামেন্ট উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক শওকত জামান, ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর মো. সালেহ প্রমুখ। —বিজ্ঞপ্তি