পুঁজিবাজার থেকে ৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পাওয়া আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কোয়ালিফায়েড ইনভেস্টর অফারে (কিউআইও) আবেদন শেষ হচ্ছে আজ বিকাল সাড়ে ৪টায়। এর আগে ৭ মে সকাল ১০টায় এ অফারে আবেদন গ্রহণ শুরু হয়। 

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৮৫৪তম কমিশন সভায় কোম্পানিটির কিউআইও প্রস্তাবে অনুমোদন দেয়া হয়।