চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসি) লিমিটেডের সঙ্গে পণ্য সরবরাহ চুক্তি করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিএস কেবলস লিমিটেড। সিসিসিসির কাছে পাওয়ার কেবল ও কন্ট্রোল কেবলসহ বেশকিছু পণ্য বিক্রি করবে প্রকৌশল খাতের কোম্পানিটি। যার মূল্য হবে ৪৭ কোটি ২৪ লাখ ৯২ হাজার ৭০৪ টাকা। চুক্তি স্বাক্ষর-পরবর্তী ৯০ দিনের মধ্যে এ পণ্য সরবরাহ করা হবে। গতকাল ডিএসইর মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিবিএস কেবলস। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিত প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) বিবিএস কেবলসের ইপিএস হয়েছে ৩ টাকা ১৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৩ টাকা ৯০ পয়সা। অন্যদিকে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৪ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ১২ পয়সায়।
চীনা কোম্পানির কাছে পণ্য বিক্রি করবে বিবিএস কেবলস
চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসি) লিমিটেডের সঙ্গে পণ্য সরবরাহ চুক্তি করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিএস কেবলস লিমিটেড। সিসিসিসির কাছে পাওয়ার কেবল ও কন্ট্রোল কেবলসহ বেশকিছু পণ্য বিক্রি করবে প্রকৌশল খাতের কোম্পানিটি।










