মিডল্যান্ড ব্যাংক ও এসকর্ট দ্য রেসিডেন্স ঢাকা হোটেলের মধ্যে একটি সমঝোতা চুক্তি সম্প্রতি স্বাক্ষর হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন মিডল্যান্ড ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. রাশেদ আক্তার ও এসকর্ট দ্য রেসিডেন্স ঢাকার করপোরেট রিলেশনশিপ ম্যানেজার মো. নাইম উদ্দিন আহমেদ। চুক্তির ফলে মিডল্যান্ড ব্যাংকের কার্ডহোল্ডাররা ওই হোটেলে সব ধরনের রুম বুকিংয়ে ৫০ শতাংশ এবং তাদের বিভিন্ন রেস্টুরেন্টে সর্বোচ্চ ১৫ শতাংশ ডিসকাউন্ট পাবেন।
মিডল্যান্ড ব্যাংক ও এসকর্ট দ্য রেসিডেন্স ঢাকা হোটেলের মধ্যে চুক্তি
মিডল্যান্ড ব্যাংক ও এসকর্ট দ্য রেসিডেন্স ঢাকা হোটেলের মধ্যে একটি সমঝোতা চুক্তি সম্প্রতি স্বাক্ষর হয়েছে।










