ব্রুনাই দারুসসালাম প্রবাসী জাহিদ শিকদার ও যুক্তরাষ্ট্রের নাগরিক সারাহ সাবরিনার পাঠানো রেমিট্যান্সের পরিপ্রেক্ষিতে এ পুরস্কার পেয়েছেন।

ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে গতকাল এই ক্যাম্পেইনের ডিজিটাল র‍্যাফল ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আবুল হাসান, ফরেন রেমিট্যান্স সার্ভিসেস ডিভিশন প্রধান মো. মোতাহার হোসেন মোল্লা, ওভারসিজ ব্যাংকিং ডিভিশন প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন এবং ওয়েস্টার্ন ইউনিয়নের প্রতিনিধিরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ক্যাম্পেইনে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহীতাদের মধ্যে ডিজিটাল র‍্যাফল ড্রয়ের মাধ্যমে প্রতি ব্যাংকিং কর্মদিবসে দুটি করে মোট ৩৪টি গিয়ার বাইসাইকেল উপহার দেয়া হচ্ছে। এছাড়া রেমিট্যান্স গ্রাহকরা নিশ্চিত উপহার হিসেবে একটি দেয়াল ঘড়ি পাচ্ছেন। ৩১ মে পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।