ভিয়েতনামের রফতানি পণ্যগুলোর মধ্যে অন্যতম কফি। নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর মধ্যে বিদায়ী বছরে দেশটি থেকে পানীয় পণ্যটির রফতানিতে মন্দা ভাব দেখা গেছে। এ ধারাবাহিকতা বজায় রয়েছে চলতি বছরের শুরুতেও। জানুয়ারিতে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে পানীয় পণ্যটির রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৮ শতাংশ কমেছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে ভিয়েতনামের জেনারেল স্ট্যাটিস্টিকস অফিস এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারিতে ভিয়েতনাম থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১ লাখ ২০ হাজার টন বা ২০ লাখ ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কফি রফতানি হয়েছে। এক বছরের ব্যবধানে দেশটি থেকে পানীয় পণ্যটির রফতানি কমেছে ১৭ দশমিক ৬ শতাংশ।

উল্লেখ্য, গত বছর ভিয়েতনাম থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১ কোটি ৫১ লাখ ১০ হাজার টন বা ২ কোটি ৫২ লাখ ব্যাগ কফি রফতানি হয়েছে। এক বছরের ব্যবধানে দেশটি থেকে পানীয় পণ্যটির রফতানি কমেছে ৮ দশমিক ৮ শতাংশ।