দরিদ্র ও অবহেলিত শিক্ষার্থীদের শিক্ষা সহায়তার উদ্যোগ নিয়েছে অ্যালায়েন্স ফাইন্যান্স। করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির (সিএসআর) অংশ হিসেবে সাজিদা ফাউন্ডেশনের সাজিদাস আরবান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (সুদিন) প্রকল্পে আর্থিক সহায়তা দিয়েছে কোম্পানিটি। সম্প্রতি সাজিদা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যালায়েন্স ফাইন্যান্সের সিইও কান্তি কুমার সাহা সাজিদা ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা মো. ফজলুল হকের কাছে একটি চেক হস্তান্তর করেন। অ্যালায়েন্স ফাইন্যান্সের ব্যবসা প্রধান শাহানুর রশীদ এবং ব্র্যান্ড ও কমিউনিকেশনের নাভিলা হাসান, সাজিদা ফাউন্ডেশনের সিনিয়র কো-অর্ডিনেটর লামিসা হাসান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।