ক্রুজ ও জেনারেল মোটরসের (জিএম) চালকবিহীন গাড়িগুলো তদন্ত করেছেন বিচার বিভাগ ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এর আগে ক্রুজের একটি রোবোট্যাক্সি দুর্ঘটনায় পড়ে। ওই দুর্ঘটনায় এক নারী আহত হয়। ক্রুজ ও জেনারেল মোটরসের চালকবিহীন যানবাহন ইউনিট এ তদন্তের বিষয়ে বিস্তারিত জানিয়েছে।
ক্রুজ জানিয়েছে, তাদের প্রতিষ্ঠানের চালকবিহীন গাড়িগুলোর সর্বশেষ দুর্ঘটনার কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রমকে বিচার বিভাগ ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তদন্ত করেছে।
ক্রুজ ও জিএমের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন গতকাল প্রকাশিত হয়েছে। তদন্তে ক্রুজের কর্মী বা নির্বাহীরা ২০২৩ সালের দুর্ঘটনার বিষয়ে নিয়ন্ত্রকদের মিথ্যা বলেছে বা বিভ্রান্ত করেছে, এমন কিছু প্রমাণিত হয়নি। তবে কী ঘটেছে সে সম্পর্কে বিশদ বিবরণও দেননি।
ক্যালিফোর্নিয়ার নিয়ন্ত্রকরা জানতে পারেন, ক্রুজের একটি গাড়ি এক নারীকে ২০ ফুট দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। এ ঘটনায় সে নারী গুরুতরভাবে জখম হয়। পরে ক্যালিফোর্নিয়ায় এ ধরনের যান পরীক্ষামূলকভাবে চালানোর জন্য ক্রুজের অনুমতি স্থগিত করা হয়। শেষে বলা হয়েছে যে এ তদন্তে ক্রুজের বিভিন্ন ব্যর্থতা প্রমাণিত হয়।
দুর্ঘটনার আগে ক্রুজ চালকবিহীন গাড়ি তৈরিতে এগিয়ে ছিল। তারা ২০২৪ সালে রোবোটিকস"গাড়িগুলো ১২টিরও বেশি শহরে প্রসারিত করার পরিকল্পনা করেছিল।










