ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এফএসএসএসপিডি) লিজা ফাহমিদা এবং ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহারের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল বাশার, ইউসিবির আরএমজি বিজনেস ডিভিশনের প্রধান সাইফুল এ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি
ইউসিবির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি সই
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।










