ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) সঙ্গে ইউসিবি সেকেন্ড পারপেচুয়াল বন্ডের তালিকাভুক্তকরণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। গতকাল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব এটিএম তাহমিদুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ, প্রধান আর্থিক কর্মকর্তা ও প্রধান পরিচালন কর্মকর্তা (ইনচার্জ) এজিএম সাত্ত্বিক আহমেদ শাহ্, সহকারী মহাব্যবস্থাপক ও লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের প্রধান মো. রবিউল ইসলাম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপমহাব্যবস্থাপক, এফসিএ ফারুক আহমেদসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি