ব্রিটেনের সবচেয়ে বড় সুপারমার্কেট টেসকো তার বার্ষিক মুনাফা প্রবৃদ্ধির পূর্বাভাস পরিবর্তন করেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির মুনাফা বার্ষিক ২৭০ কোটি পাউন্ড হবে বলে পূর্বাভাস দিয়েছে। আগের পূর্বাভাস ছিল ২৫০ কোটি পাউন্ড। কারণ হিসেবে প্রতিষ্ঠানটির পণ্যদ্রব্যে কমানোর অফার ও পণ্যের মানের কথা বলা হয়েছে। খবর রয়টার্স।

ব্রিটিশ খাদ্যদ্রব্যের দাম দুই বছরেরও বেশি সময়ে প্রথমবারের মতো সেপ্টেম্বরে আগের মাসের তুলনায় কমেছে। খাদ্যমূল্যের মূল্যস্ফীতির বার্ষিক হার টানা পঞ্চম মাসে ৯ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে। ব্রিটেনের খুচরা বাজারের ২৭ শতাংশ দখল করে আছে টেসকো। প্রতিষ্ঠানটি জানায়, খাদ্য মূল্যস্ফীতি হ্রাস তাদের বাজারকে চালিত করতে সাহায্য করেছে। তাই তারা ধারণা করছে, তাদের আয় ২৬০-২৭০ কোটি পাউন্ডের মধ্যে থাকবে। তারা আগে ২৫০ কোটি ডলার পূর্বাভাস করেছিল।

প্রতিষ্ঠানটির সিইও কনে মারফি বলেন, ‘বছরের অর্ধেক সময়জুড়ে খাদ্য মূল্যস্ফীতি কমেছে এবং যদিও বাহ্যিক চাপ আছে। আমরা আশা করি বছরের দ্বিতীয়ার্ধেও খাদ্য মূল্যস্ফীতি কমবে।’

সাম্প্রতিক মাসগুলোয় পণ্য ও অন্যান্য ইনপুট খরচ কমেছে। যার কারণে টেসকো অন্যান্য বেশির ভাগ সুপারমার্কেটের মতো দুধ, পাস্তা ও উদ্ভিজ্জ তেলের দাম কমিয়েছে। প্রতিষ্ঠানটি মূলত আলডির মতো দ্রুতবর্ধনশীল জার্মান খুচরা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে। চলতি বছরের প্রথমার্ধে টেসকো ১৪২ কোটি ইউরো পরিচালন মুনাফা আয় করেছে।