নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। প্রথম দিনের কার্যক্রমের প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। কার্যক্রমের দ্বিতীয় দিন উপস্থিত ছিলেন এলকপের চেয়ারম্যান মিজানুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন নেপাল দূতাবাসের দ্বিতীয় সেক্রেটারি ইয়োজনা বামজান। উদ্‌যাপন অনুষ্ঠানের সমাপনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন। আরো উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনির আহমেদ, কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আব্দুর রব খান, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন এসকে তৌফিক এম হক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। —বিজ্ঞপ্তি