আইসিবির সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করেছে বারাকা সিকিউরিটিজ। সম্প্রতি রাজধানীর রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ অফিসে আইসিবির বিশেষ তহবিল ব্যবস্থাপনা ইউনিটের সঙ্গে এ চুক্তি স্বাক্ষর হয়। আইসিবির স্পেশাল ফান্ড ইউনিটের ডিজিএম কোরবান আলী এবং বারাকা সিকিউরিটিজের চেয়ারম্যান মনজুর কাদির শাফী ও পরিচালক ফাহিম আহমদ চৌধুরী উভয়েই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আইসিবির মহাব্যবস্থাপক আনোয়ার শামীম, মো. গোলাম রব্বানী, ডিজিএম, আইসিবির (ইএফ) ইমপ্লিমেন্টেশন অ্যান্ড রিকভারি ডিভিশন; মোক্তার হোসেন, এজিএম আইসিবির ডকুমেন্টেশন বিভাগ, বারাকা সিকিউরিটিজের পরিচালক ও বারাকা গ্রুপের পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মাদ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।