মেয়াদি ‘ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড’-এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থার চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৮০তম কমিশন সভায় গতকাল এ অনুমোদন দেয়া হয়।
সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ২০০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা হিসেবে ‘গ্রামীণ ব্যাংক’ ১০০ কোটি টাকা দিয়েছে। বাকি ১০০ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে যা উত্তোলন করা হবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। এ ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসাবে কাজ করছে ‘ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড’। ফান্ডের ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করবে ‘ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।










