বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান কার্যালয়ে গতকাল কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অতিরিক্ত পরিচালক ড. মো. ইকবাল হোসেইন, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের সহসভাপতি ও জ্যেষ্ঠ ব্যবস্থাপক এইচএ মামুন ও মো. খালেদ হাসান, সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম সাইফুর রহমান মজুমদার, চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মাহাদি হাসানসহ সিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান, সম্ভাবনাময় কোম্পানি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন। —বিজ্ঞপ্তি
বিএসইসি আইপিও রুলস নিয়ে সিএসইতে কর্মশালা
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।










