মার্কেন্টাইল ব্যাংক পিএলসির নর্থ বেঙ্গল রিজিয়নের ব্যবসায় পর্যালোচনা সভা রংপুরে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এএমডি ও সিআরও মতিউল হাসান। আরো উপস্থিত ছিলেন ডিএমডি ও প্রধান পরিচালন কর্মকর্তা মু. মাহমুদ আলম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের নর্থ বেঙ্গল রিজিয়নের প্রধান মো. মতিয়ার রহমান।