ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স সম্প্রতি নরসিংদীতে ৪৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কোম্পানির চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কোম্পানির এএমডি মো. খসরু চৌধুরী, ডিএমডি প্রবীর চন্দ্র দাস, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাসেম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. খুরশীদ আলম পাটোয়ারী, এসইভিপি মো. বাহার উদ্দিন মজুমদার, এসভিপি মনির আহমদ, ভিপি মো. মফিজুল ইসলাম প্রমুখ। —বিজ্ঞপ্তি
নরসিংদীতে ন্যাশনাল লাইফের বীমা দাবি পরিশোধ
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স সম্প্রতি নরসিংদীতে ৪৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে।









