শ্রীলংকায় সব আউটলেট বন্ধের ঘোষণা দিয়েছে ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ডস। মার্কিন কোম্পানিটির এক কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে। ম্যাকডোনাল্ডসের অ্যাটর্নি সনাথ উইজেবর্ধনে জানান, গুণগত মান ঠিক রাখাসংক্রান্ত সমস্যার কারণে মূল কোম্পানি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য এর আগে ম্যাকডোনাল্ডসের সঙ্গে স্থানীয় অংশীদারের চুক্তির মেয়াদ শেষ হয়ে আসে। এর পরও দেশটিতে থাকা ১২টি শাখা আরো কিছুদিন কার্যক্রম পরিচালনা করেছে। তবে চুক্তি বাতিলের বিষয়ে কোনো পক্ষই বিস্তারিত কিছু জানায়নি। খবর ও ছবি রয়টার্স