সিলগান হোল্ডিংস নামের একটি মার্কিন প্যাকেজিং কোম্পানির সম্পদ সাময়িকভাবে জাতীয়করণ করেছে রুশ সরকার। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাক্ষরিত ডিক্রি অনুযায়ী, সিলগান হোল্ডিংসের অস্ট্রিয়া শাখার মালিকানাধীন দুটি প্লান্টের সব শেয়ার রাশিয়ান ফেডারেল সম্পত্তি ব্যবস্থাপনা সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কানেকটিকাটভিত্তিক সিলগান হোল্ডিংস ভোক্তাপণ্য প্যাকেজিং উৎপাদন করে। উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ ও এশিয়ায় কোম্পানিটির শতাধিক কারখানা রয়েছে। ২০২৩ সালে সিলগানের বার্ষিক নিট বিক্রির পরিমাণ ছিল প্রায় ৬০০ কোটি ডলার। খবর ও ছবি আরটি