চীনা মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান সং শিন লেদার (বিডি) কোম্পানি লিমিটেড কুমিল্লা ইপিজেডে একটি চামড়া প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন করতে যাচ্ছে। তারা ৬০ লাখ ডলার বিনিয়োগে বার্ষিক ৮০ লাখ বর্গফুট প্রক্রিয়াজাত গরু ও মহিষের চামড়া উৎপাদন করবে। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং সং শিন লেদারের মধ্যে এ লক্ষ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং সং শিন লেদারের মহাব্যবস্থাপক ওয়াং জিংঝাও এ চুক্তিতে স্বাক্ষর করেন।