২০২৫ সালের মধ্যে সিডনি-লন্ডন-নিউইয়র্ক বিরতিহীন বাণিজ্যিক ফ্লাইট চালু করবে কান্তাস। অস্ট্রেলিয়ার শীর্ষ উড়োজাহাজ সংস্থাটি জানায়, প্রজেক্ট সানরাইজ নামে একটি কর্মসূচির জন্য ১২টি এয়ারবাস এ৩৫০-১০০০ উড়োজাহাজ কিনতে যাচ্ছে তারা। এ প্রকল্পের মাধ্যমে ২০২৫ সালের শেষের দিকে লন্ডন ও নিউইয়র্কের সঙ্গে সিডনি থেকে বিরতিহীন ফ্লাইট চালু করবে কান্তাস। উড়োজাহাজ সংস্থাটির চেয়ারম্যান এলান জয়েস বলেন, এ৩৫০ ও প্রজেক্ট সানরাইজের মাধ্যমে অস্ট্রেলিয়ার সঙ্গে দূরবর্তী শহরগুলোকে এক ফ্লাইটের আওতায় আনার চেষ্টা চলছে। এফএমটি