জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হককে মেহেরপুর জেলা সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।  সম্প্রতি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের কেআইবি অডিটরিয়ানে এ সংবর্ধনা দেয়া হয়।

এ সময় ফরহাদ হোসেন বলেন, মেহেরপুর মুক্তিযুদ্ধের অন্যতম জায়গা। মেহেরপুরে কৃষি কৃষি ইনস্টিটিউট করা হচ্ছে যেখানে ৪৭ জন কৃষি বিজ্ঞানী কাজ করবে। যারা দেশের কৃষি উন্নয়নে অবদান রাখবে। পাশাপাশি এ এলাকার মানুষ যাতে চিকিৎসার জন্য ঢাকায় আসতে না হয় তার জন্য তৈরি করা হবে অত্যাধুনিক হাসপাতাল। মেহেরপুরে হবে স্থলবন্দর, যার ফলে প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ও কমিটির আহ্বায়ক ইঞ্জি. মো. একরামুল হক, সমিতির সাধারণ সম্পাদক আ.ন.ম. কুদরত-ই-খুদাসহ অনেকে।