দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউজ সিটি ব্রোকারেজ লিমিটেড ‘ফিক্স প্রটোকল কানেকশন সার্টিফিকেট’ অর্জন করেছে। এ সনদ অর্জনের মাধ্যমে সিটি ব্রোকারেজ নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) সর্বশেষ ও দ্বিতীয় ভার্সন চালু করতে সক্ষম হবে। সিটি ইনফিনিটি নামে পরবর্তী প্রজন্মের এ ওএমএসের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের দুই স্টক এক্সচেঞ্জে যুগপৎভাবে লেনদেন সম্পন্ন করতে পারবে। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার সিটি ব্রোকারেজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিসবাহ উদ্দিন আফফান ইউসূফের কাছে এ সনদ হস্তান্তর করেন।