এ আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন আইসিএসবির ঢাকা রিজিওনাল চ্যাপ্টার (ডিআরসি) সাবকমিটির চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হাসান। বৃহস্পতিবার আইসিএসবির অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন ভাইস প্রেসিডেন্ট মো. শরীফ হাসান। এ সময় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন আইসিএসবির সদস্যরা। কর্মসূচিতে আইসিএসবির সেক্রেটারি ইনচার্জ মো. শামীবুর রহমান, ঢাকা রিজিওনাল চ্যাপ্টার সাবকমিটির সদস্যরা, ফেলো ও অ্যাসোসিয়েট সদস্য, শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশ নেন।—বিজ্ঞপ্তি
আইসিএসবির উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন
যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৫৬তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)।










