দেশে গ্রাহকসেবার পরিসর আরো বিস্তৃত করতে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় (২১৩/এ, বীর উত্তম মীর শওকত সড়ক) নিজেদের একমাত্র শোরুম চালু করেছে টয়োটা বাংলাদেশ লিমিটেড। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় টয়োটা বাংলাদেশের এমডি প্রেমমিত সিং নতুন শোরুমটির উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে জানানো হয়, প্রতিষ্ঠানটি টয়োটার বৈশ্বিক ভিশন ‘বি দ্য রাইট ওয়ান’ অনুসরণ করে বাংলাদেশের গাড়িপ্রেমীদের পরিবর্তনশীল চাহিদা পূরণে ধারাবাহিকভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে তেজগাঁওয়ে টয়োটা বাংলাদেশের একমাত্র শোরুম চালু করা হয়েছে। —বিজ্ঞপ্তি
তেজগাঁওয়ে শোরুম চালু করল টয়োটা বাংলাদেশ
দেশে গ্রাহকসেবার পরিসর আরো বিস্তৃত করতে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় (২১৩/এ, বীর উত্তম মীর শওকত সড়ক) নিজেদের একমাত্র শোরুম চালু করেছে টয়োটা বাংলাদেশ লিমিটেড।









