সম্প্রতি সাউথইস্ট ব্যাংক লিমিটেড পে-রোল ব্যাংকিং সেবা, কালেকশন সার্ভিস, পেমেন্ট সার্ভিস এবং অন্যান্য ব্যাংকিং সেবা দিতে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। সাউথইস্ট ব্যাংকের এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানির এমডি ও সিইও আব্দুল হক চুক্তিতে স্বাক্ষর করেন। সাউথইস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মাসুম উদ্দিন খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি