ক্রয়াদেশ অনুযায়ী কিছু এয়ারলাইনস সংস্থাকে নির্ধারিত সময়ে ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ সরবরাহ করতে পারছে না বোয়িং। সম্প্রতি বিষয়টি উল্লেখ করে মার্কিন উড়োজাহাজ নির্মাতা কোম্পানিটি জানিয়েছে, ২০২৫ ও ২০২৬ সালের কিছু সরবরাহের জন্য বাড়তি তিন-ছয় মাস লাগতে পারে। মূলত নিয়ন্ত্রক সংস্থার কড়াকড়ি ও আইনি কারণে বোয়িংয়ের জেট নির্মাণ ধীর হয়ে এসেছে। এর আগে মে মাসে কোম্পানিটি জানিয়েছিল, জুনে শেষ হওয়া প্রান্তিকে প্রত্যাশা অনুযায়ী সরবরাহ বাড়ছে না। খবর ও ছবি রয়টার্স