বেসরকারি খাতে দেশের প্রথম সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট পিএলসির এমডি হিসেবে তৃতীয় মেয়াদে তিন বছরের জন্য নিয়োগ পেলেন জহির উদ্দিন আহমদ। সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় তার এ নিয়োগ অনুমোদন করা হয়। জহির উদ্দিন আহমদ ৩০ বছর ধরে কনফিডেন্স সিমেন্টে কর্মরত। ২০১৮ সাল থেকে ব্যবস্থাপনা পরিচালক  হিসেবে দায়িত্ব পালন করছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি ১৯৯৪ সালে প্রতিষ্ঠাকালীন  কনফিডেন্স সিমেন্টে যোগদান করেন। —বিজ্ঞপ্তি