এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালুকরণের লক্ষ্যে আরো নয় ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে রিসার্টিফিকেশনও দেয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেড, ফিনট্রা সিকিউরিটিজ লিমিটেড, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেড, লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসি, এমটিবি সিকিউরিটিজ লিমিটেড, এসএআর সিকিউরিটিজ লিমিটেড, সাউথ এশিয়া সিকিউরিটিজ লিমিটেড ও ওয়াইফাং সিকিউরিটিজ লিমিটেড। এর মধ্যে লংকাবাংলা সিকিউরিটিজকে রিসার্টিফিকেশনও দেয়া হয়েছে। ডিএসইর প্রধান পরিচালনা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আসাদুর রহমান গতকাল এ সার্টিফিকেশন দেন। এ সময় ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মো. আসিফুর রহমান, আইসিটি ডিভিশনের জেনারেল ম্যানেজার মো. তারিকুল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক হাসানুল করিমসহ ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্টিফিকেশন গ্রহণ করেন বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খন্দকার মাহমুদুল হাসান, ফিনট্রা সিকিউরিটিজের এমডি অজিত কুমার বণিক, আইডিএলসি সিকিউরিটিজের এমডি এএইচএম নাজমুল হাসান, আইআইডিএফসি সিকিউরিটিজের সিইও মো. নাজমুল হাসান চৌধুরী, লংকাবাংলা সিকিউরিটিজের সিইও খন্দকার সাফাত রেজা, এমটিবি সিকিউরিটিজের সিইও মো. নজরুল ইসলাম মজুমদার, এসএআর সিকিউরিটিজের পরিচালক শরীফ তাশরুবা রহমান, সাউথ এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের সিইও মো. আলা উদ্দিন পাটোয়ারী ও ওয়াইফাং সিকিউরিটিজের সিইও মো. মাসুদুজ্জামান। —বিজ্ঞপ্তি
নয় ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ডিএসই
এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালুকরণের লক্ষ্যে আরো নয় ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।










