যুক্তরাষ্ট্রে ৭১ হাজার ইউনিট গাড়ি প্রত্যাহার করছে কিয়া। ২০০৮-০৯ মডেল বছরের স্পোর্টেজ গাড়ি প্রত্যাহার করবে দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। অগ্নিকাণ্ডের ঝুঁকির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগেও ২০১৬ সালে গাড়িগুলো প্রত্যাহার করা হয়েছিল। মেরামত না হওয়া পর্যন্ত গাড়িগুলো বাড়ির বাইরে পার্ক করার অনুরোধ জানিয়েছে হুন্দাইয়ের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানটি। গাড়ি পার্ক কিংবা চালানোর সময় হাইড্রোলিক ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিটের চারপাশ থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে। রয়টার্স
যুক্তরাষ্ট্রে ৭১ হাজার গাড়ি প্রত্যাহার করছে কিয়া
যুক্তরাষ্ট্রে ৭১ হাজার ইউনিট গাড়ি প্রত্যাহার করছে কিয়া। ২০০৮-০৯ মডেল বছরের স্পোর্টেজ গাড়ি প্রত্যাহার করবে দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।










