গায়ক কেনি ওয়েস্টের সঙ্গে চুক্তি থেকে সরে আসার পর ৩০ বছরের মধ্যে প্রথমবার লোকসানের মুখ দেখেছে জার্মানি স্পোর্টসওয়্যার ব্র্যান্ড অ্যাডিডাস। ২০২৩ সালে এমন ভরাডুবির পর প্রতিষ্ঠানটি আশা করছে চলতি বছর ৭০ কোটি ইউরো মুনাফা করবে। এর আগে উৎপাদন মূল্যে কেনি ওয়েস্টের ইজি ব্র্যান্ডের জুতা বাজারে ছেড়ে ক্ষতি কমানোর চেষ্টা করে অ্যাডিডাস। প্রতিষ্ঠানটির অধীনে রয়েছে জনপ্রিয় স্পোর্টসওয়্যার ব্র্যান্ড সাম্বা, গেজেল ও ক্যাম্পাস। ২০২৩ সালের শেষের দিকে আর্জেন্টিনার মুদ্রা পেসোর বিনিময় হারে ব্যাপক পতন ঘটে। এ বিষয়টিও অ্যাডিডাসকে আর্থিকভাবে প্রভাবিত করে। খবর বিবিসি ও ছবি রয়টার্স