সরকারের অতিরিক্ত সচিব অজয় কুমার চক্রবর্তী সম্প্রতি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন। যোগদান করে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বোর্ডের সদস্য (প্রশাসন) মো. হাসান মারুফ ও গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জুলফিকার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি